গজারিয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গজারিয়ায় ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ। 

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী-র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রিয়াদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোঃ ফারুক (৩৮)সাইফুল ইসলাম (৩০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতদের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, "গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে এবং পুরো উপজেলায় মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"

পলাতক বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন