ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল ফেরদাউস, চরমোনাই: বরিশালের কীর্তনখোলা নদীর তীরে আজ শুক্রবার (৩ এপ্রিল) চরমোনাই ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহত্তম জুমার জামাত। ফাল্গুনের ঐতিহাসিক এই বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে অংশ নিতে সারাদেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ইতিমধ্যে চরমোনাই ময়দানে সমবেত হয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও এই জুমার জামাতকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে এক অভূতপূর্ব ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করছে।
এরআগে গত বুধবার ( ১ এপ্রিল) বাদ যোহর আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। আজ মাহফিলের তৃতীয দিন জুমার দিন হওয়ায় জুমার নামাজে মুসল্লিদের অংশগ্রহণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, লঞ্চ এবং ট্রলারে করে মুসল্লিরা মাহফিল ময়দানে এসে পৌঁছেছেন। জুমার নামাজে ইমামতি করবেন পীর সাহেব চরমোনাই।
গতকাল দ্বিতীয় দিনের বয়ানে নায়েবে আমীরুল মুজাহিদীন মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেন, "দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আল্লাহর ভয় অন্তরে রাখা জরুরি। গুনাহ মানুষের কলবকে কলুষিত করে দেয়, যা মানুষকে বিপথগামী করে।" জুমার নামাজ শেষে দেশ ও জাতির শান্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
বিশাল এই জনসমুদ্রের শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন। মুসল্লিদের জরুরি চিকিৎসাসেবা দিতে ১০০ শয্যার অস্থায়ী হাসপাতাল এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক কাজ করছে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি মাহফিল কমিটির নিজস্ব নিরাপত্তা কর্মীরা নিয়োজিত আছেন। আগামীকাল শনিবার (৪ এপ্রিল) সকাল ৮টায় আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিল সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ