ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় আড়াই বছর ধরে গাজায় ইসরাইলি আগ্রাসন চলছে। হামলার মুখে সব ধরনের স্কুল ও কলেজের স্থাপনা ধ্বংস হয়ে গেলেও গাজার শিক্ষাব্যবস্থা ধসে পড়েনি। তার অনন্য নজির মিলল এবার; সাগরতীরে বসে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা।
সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে গাজার শিক্ষার্থীরা সমুদ্র সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। ইসরাইল গাজার শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দেওয়ার পর এই দৃশ্য সবার মনে গভীর ছাপ ফেলেছে। ভিডিওটির সঙ্গে অনেকে লিখেছেন, ‘গাজার শিক্ষার্থীরা স্কুল-বিশ্ববিদ্যালয় ধ্বংস হওয়ার পরও সৈকতে বসে পরীক্ষা দিচ্ছে। কে পারবে এই মানুষগুলোর ইচ্ছাশক্তি ভাঙতে?’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘হানাদাররা শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করেছে, কিন্তু ফিলিস্তিনি শিক্ষার্থীর মনোবল ভাঙতে পারেনি।’
আল জাজিরার তথ্যমতে, এই ভিডিওটির ছবি ও মানুষ—সবই সত্যি, তবে এটি ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণিত পরীক্ষার সময়ের। গাজার শিক্ষাব্যবস্থার ওপর ধ্বংসযজ্ঞের বাস্তবতা অত্যন্ত ভয়াবহ। রিপোর্ট অনুযায়ী, ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ২০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়েছে, যার মধ্যে ১৯০টি স্কুল এবং ১৪টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া আংশিক ক্ষতি হয়েছে আরও ৩০৫টি প্রতিষ্ঠানের। ইসরাইলি হামলায় ১২,৮০০-রও বেশি শিক্ষার্থী এবং ৭৬০ জনেরও বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী নিহত হয়েছেন। এই যুদ্ধ ৭ লাখ ৮৫ হাজারেরও বেশি শিক্ষার্থীকে তাদের নিয়মিত পড়াশোনা থেকে বঞ্চিত করেছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ