ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমন ও যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (২৮ মার্চ) দুই নেতার মধ্যে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিস্তারিত আলোচনা হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স ও আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, যুদ্ধ বন্ধের আলোচনার জন্য পারস্পরিক বিশ্বাস অত্যন্ত প্রয়োজন, অন্যথায় এই সংঘাত থামানো সম্ভব হবে না। অন্যদিকে, এই আলোচনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট করেছেন শেহবাজ শরিফ। সেখানে তিনি ইরানের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার, বিশেষ করে বেসামরিক অবকাঠামোতে চালানো হামলার তীব্র নিন্দা জানান এবং ইরানের জনগণের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেন। হামলায় নিহতদের প্রতি শোক এবং আহত ও বাস্তুচ্যুতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
শেহবাজ শরিফ আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখা এবং সংলাপের পথ সুগম করতে পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন মাসুদ পেজেশকিয়ান। বর্তমান উত্তেজনা প্রশমন ও আলোচনার পরিবেশ তৈরিতে পাকিস্তান যে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে, সে বিষয়েও তিনি ইরানের প্রেসিডেন্টকে অবহিত করেছেন।
সূত্র: আলজাজিরা
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ