ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছা উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পারুল ইউনিয়নের আরাজি চালুনিয়া গুঞ্জরখা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার একটি চৌকস টিম অভিযুক্ত মো. আঙ্গুর মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আঙ্গুর মিয়া (৪৫) ও মো. বিলাশ হোসেন (৩০) নামের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক আঙ্গুর মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে তার শয়নকক্ষ তল্লাশি করে দুইটি প্লাস্টিকের জারকিন ও একটি বালতি থেকে মোট ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। মাদকগুলো তাৎক্ষণিকভাবে জব্দতালিকামূলে জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আটককৃতদের পরিচয়:
মো. আঙ্গুর মিয়া: পিতা মৃত আব্দুল হামিদ।
মো. বিলাশ হোসেন: পিতা মৃত মোসলেম উদ্দিন। উভয়ের বাড়ি পীরগাছা উপজেলায়। পুলিশের রেকর্ড অনুযায়ী, আটককৃতদের বিরুদ্ধে থানায় ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা (মামলা নং-০৭, তারিখ: ০৭/০৩/২০২৬) দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পীরগাছা থানা পুলিশ জানিয়েছে, উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ