ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভয়াবহ নদীভাঙন রোধে প্রস্তাবিত ৯০০ কোটি টাকার ‘মুছাপুর রেগুলেটর’ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনে যাচ্ছেন সরকারের দুই প্রভাবশালী মন্ত্রী। আগামী মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় তাঁরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।
পরিদর্শনে আসছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
০২৪ সালের ২৬ আগস্ট প্রবল বর্ষণ ও উজানের ঢলে মুছাপুরের পূর্ববর্তী ২৩ ভেন্টের রেগুলেটরটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঁঞা উপজেলায় ব্যাপক নদীভাঙন শুরু হয়। জনজীবনের এই চরম বিপর্যয় ঠেকাতে সরকার একই স্থানে নতুন একটি অত্যাধুনিক রেগুলেটর নির্মাণের উদ্যোগ নিয়েছে।
প্রকল্পের বিস্তারিত
বরাদ্দ: ৮৯৬ কোটি ৬১ লক্ষ টাকা।
বাস্তবায়নকাল: ২০৩০ সালের জুন পর্যন্ত।
মূল লক্ষ্য: ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন।
বর্তমান অবস্থা: প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০০৫ সালে ১৯ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে প্রথম মুছাপুর রেগুলেটরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় জনপদকে সুরক্ষা দিলেও গত বছরের প্রলয়ঙ্কারী বন্যায় সেটি বিধ্বস্ত হয়।
নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রিফাত জামিল জানান, মন্ত্রীদ্বয় মুছাপুর রেগুলেটর এলাকা ছাড়াও বামনী ক্লোজার এবং উড়িরচর ক্রসড্যাম নির্মাণ এলাকা পরিদর্শন করবেন। পরিদর্শনের সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণ সরাসরি মন্ত্রীদের কাছে তাদের অভাব-অভিযোগ ও দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি তুলে ধরার সুযোগ পাবেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ