মা হারালেন এমপি ফখরুল ইসলাম

মা হারালেন এমপি ফখরুল ইসলাম

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী: নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুমা রিজিয়া বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আজ শনিবার রাত ১০টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রিজিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমার মৃত্যুতে মুছাপুর এলাকাসহ রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন