ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মহিউদ্দিন আহমেদ, বিশেষ প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারে পারিবারিক কলহের জেরে শারমিন রুমা (৩৮) নামে এক নারী পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রতন মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে কেওয়া বাজার এলাকার ইব্রাহিম খলিলের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শারমিন রুমা নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। তিনি স্থানীয় পারটেক্স কারখানায় কাজ করতেন এবং কেওয়া বাজারে ভাড়া বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শী ও সহকর্মী খোদেজা আক্তার জানান, বিকেলে শারমিনের দ্বিতীয় স্বামী রতন মিয়া হঠাৎ এসে তার সাথে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে রতন তার সাথে থাকা ছুরি দিয়ে শারমিনের পিঠে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
গুরুতর আহত অবস্থায় শারমিনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আল নাফিস জানান, নিহতের বুকের পেছনে গভীর জখম ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ জানান:
"খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী রতন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।"
| আজকের তারিখঃ বঙ্গাব্দ