ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানার গুরুগ্রামে এক তরুণীর ওপর তাঁর প্রেমিকের চালানো ভয়াবহ ও পৈশাচিক নির্যাতনের খবর পাওয়া গেছে। বিয়ের কথা বলতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত যুবক তাঁর প্রেমিকার যৌনাঙ্গে স্যানিটাইজার ঢেলে আগুন ধরিয়ে দেন এবং মাথায় কাঁচের বোতল ভেঙে হত্যার চেষ্টা করেন। এই লোমহর্ষক ঘটনায় ১৯ বছর বয়সী অভিযুক্ত যুবক শিবমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তে জানা গেছে, ভুক্তভোগী তরুণী ত্রিপুরার বাসিন্দা এবং তিনি পড়াশোনার জন্য গুরুগ্রামে থাকতেন। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে দিল্লির বাসিন্দা শিবমের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁরা লিভ-ইন (একত্রে বসবাস) শুরু করেন। দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চললেও শিবম এতে আগ্রহী ছিলেন না।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বিয়ের কথা উঠলে শিবম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং টানা তিন দিন তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালান। স্যানিটাইজার ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেওয়া ছাড়াও তরুণীর মাথা দেয়ালে ঠুকে দেওয়া হয় এবং কাঁচের বোতল দিয়ে আঘাত করা হয়। এমনকি ছুরি নিয়ে তাঁকে হত্যার চেষ্টাও করেন শিবম। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী।
গুরুগ্রামের ডিসিপি হিতেশ যাদব জানিয়েছেন, মেডিকেল পরীক্ষায় তরুণীর শরীরে একাধিক গুরুতর জখমের প্রমাণ মিলেছে। অভিযুক্ত শিবমের বিরুদ্ধে ধর্ষণের পাশাপাশি হত্যাচেষ্টা ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার মামলা করা হয়েছে। ভুক্তভোগীর মা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, তাঁর মেয়ে যে ওই যুবকের সঙ্গে একত্রে থাকতেন তা তাঁরা জানতেন না।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ