কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযান: এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযান: এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কেরানীগঞ্জ থেকে এক কেজি গাঁজাসহ মো. কাঞ্চন খান (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন চড়াইল এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে এসআই সৈয়দ ইমামুজ্জামান ও ডিবির একটি চৌকস টিম শনিবার রাতে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বিশেষ টহল শুরু করেন। রাত আনুমানিক সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চড়াইল এলাকায় অভিযান চালিয়ে কাঞ্চন খানকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. কাঞ্চন খান শরীয়তপুর জেলার পালং মডেল থানার দাসার্তা গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে। ডিবি পুলিশ জানায়, কাঞ্চন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার তাঁকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ জানায়, কেরানীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় মাদক ও অপরাধ দমনে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন