ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার: রক্তস্নাত ঐতিহাসিক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজারের ঈদগাহ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ১৯৫২ সালের ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয়।
ঈদগাহ প্রেসক্লাব সভাপতি বশিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আশফাক উদ্দীন আরফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসাইন ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি আতিকুর রহমান মানিক।
এছাড়াও উপস্থিত ছিলেন সায়মন সরওয়ার কায়েম, আবু বক্কর ছিদ্দিক, গিয়াস উদ্দিন রবিন, রবিউল আলম রবি, তাহসিন মেহেরাব শাওন ও সিফাউল হাসান অনিক প্রমুখ। ইফতারের পূর্বে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ রেজাউল করিম।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ