বাজেটে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারের দাবি
সাঈদ পান্থ, বরিশাল: বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের প্রেক্ষাপটে জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে।
আজ বুধবার সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত “বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি: প্রাক-বাজেট সংবাদ সম্মেলন” থেকে জ্বালানি বিশেষজ্ঞ ও পরিবেশকর্মীরা এ দাবি জানান।
প্রতিবেশ উন্নয়ন ফোরাম (ফেড) বরিশালের সদস্য সচিব অ্যাডভোকেট সুভাষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের যৌথ আয়োজক ছিল PRANTOJON, FED, CLEAN এবং BWGED।
সংবাদ সম্মেলনে প্রতিবেশ উন্নয়ন ফোরাম বরিশালের সদস্য শুভঙ্কর চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক বাজারে তেল, এলএনজি ও কয়লার মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎব্যবস্থার কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে এবং বিপুল পরিমাণ ভর্তুকি ও ক্যাপাসিটি পেমেন্ট রাষ্ট্রীয় অর্থনীতিকে দুর্বল করে তুলছে।
ফোরামের আরেক সদস্য মো. আমিনুর রহমান খোকন বলেন, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার তুলনায় নবায়নযোগ্য জ্বালানির অবদান এখনও খুবই কম। অথচ রুফটপ সোলার, সোলার সেচ ব্যবস্থা, এগ্রিভোল্টাইকস, ফ্লোটোভোল্টাইকস এবং কমিউনিটি-ওনড এনার্জি সিস্টেমের মতো উদ্যোগ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে।
সংবাদ সম্মেলনে বক্তারা আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তাঁরা সোলার প্যানেল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার, সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করার আহŸান জানান।
প্রতিবেশ উন্নয়ন ফোরামের সদস্য আকতারুল কবির বলেন, নতুন কয়লা, তেল ও এলএনজিনির্ভর প্রকল্পে বিনিয়োগ সীমিত করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে জাতীয় গ্রিড আধুনিকায়ন, নেট মিটারিং সুবিধার স¤প্রসারণ এবং শিল্পখাতে সবুজ জ্বালানির ব্যবহার নিশ্চিত করাও সময়ের দাবি। সংবাদ সম্মেলনে পরিবেশকর্মী, জ্বালানি বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|