বাড়লো বিদ্যুতের দাম, কার্যকর চলতি মাসেই

প্রকাশ: বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ণ
বাড়লো বিদ্যুতের দাম, কার্যকর চলতি মাসেই

অনলাইন ডেস্ক: গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম এক লাফে অনেকটাই বাড়ালো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বৃদ্ধি করে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে নতুন এই মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় বিইআরসি। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, নতুন এই দাম চলতি বিলিং মাস অর্থাৎ জুন থেকেই কার্যকর করা হবে।

মন্তব্য করুন