সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ১২:২৪ অপরাহ্ণ
সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

ঢাকাসহ দেশের ৯টি জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১৩ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝড় বয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, উল্লিখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন