কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা এবং নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিনষ্টের দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার (৬ মে ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে শীতলক্ষ্যা নদীর সীমার মধ্যে অনুমতি ছাড়া মাটি কাটার অপরাধে 'যমুনা স্পেসটেক জয়েন্টভেঞ্চার লিমিটেড'-এর প্রতিনিধিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করায় জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে মোট ২টি মামলা দায়ের করা হয়েছে। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই স্বপন কুমার পাল এবং বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মাহবুবুল ইসলাম। জনস্বার্থে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন