নিরাপদ মাতৃত্বে মিডওয়াইফদের অবদান অসীম

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ
নিরাপদ মাতৃত্বে মিডওয়াইফদের অবদান অসীম

নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: মাতৃস্বাস্থ্য সেবা ব্যবস্থায় মিডওয়াইফদের অনবদ্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ নানা আয়োজনের মধ্য দিয়ে (০৫ মে) চুয়াডাঙ্গাসহ সারাদেশে আন্তর্জাতিক মিডওয়াইফারি দিবস উদযাপিত হয়েছে। প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং নবজাতকের যত্নে মিডওয়াইফদের অবদানকে সম্মান জানাতেই এই দিবসটি পালন করা হয়।

আন্তর্জাতিক মিডওয়াইফারি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মিডওয়াইফ সাহিদা খাতুন শান্তা ২০২৬ সালের প্রতিপাদ্য উল্লেখ করে বলেন, এবারের স্লোগান হলো— "নিরাপদ মাতৃসেবায় বিশ্বব্যাপী আরও ১০ লক্ষ মিডওয়াইফ প্রয়োজন।" তিনি জানান, দক্ষ মিডওয়াইফের অভাব মেটাতে “One Million More Midwives” এখন সময়ের দাবি।

মিডওয়াইফরা শুধু চিকিৎসা সেবা নয়, বরং মা ও নবজাতকের নিরাপদ জীবন নিশ্চিতে মানবিক ভরসার জায়গা তৈরি করেন। সাহিদা খাতুন আরও উল্লেখ করেন, এই সেবাকে আরও শক্তিশালী করতে একটি সুস্পষ্ট রোডম্যাপ নির্ধারণ, কাজের পরিধি সম্প্রসারণ এবং যথাযথ প্রশিক্ষণ ও স্বীকৃতি নিশ্চিত করা জরুরি।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের মিডওয়াইফগণ ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নে (SDG) নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন