মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় সরকারি উদ্যোগে ও সমাজসেবা অফিসের আয়োজনে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে সুবর্ণ কার্ড এবং হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ মে) উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়।
এসব সামগ্রী বিতরণকালে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার সব সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। অনুষ্ঠানে ৪০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, শুকনো খাবার এবং ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এনামুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল। এছাড়াও উপজেলা রিপোর্টার্স প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা