বজ্রপাতের বিকট শব্দে গৃহবধূর মৃত্যু

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ণ
বজ্রপাতের বিকট শব্দে গৃহবধূর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে অচেতন হয়ে লুৎফুন্নাহার রোমানা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত রোমানা ওই এলাকার আবু নাছেরের স্ত্রী। স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে বের হন তিনি। ফেরার পথে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন