শাপলা গণহত্যা নিয়ে প্রদর্শনী ৫ মে

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ণ
শাপলা গণহত্যা নিয়ে প্রদর্শনী ৫ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার স্মরণে প্রথমবারের মতো তথ্যচিত্র ও দলিলভিত্তিক প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। 

আগামী ৫ ও ৬ মে (মঙ্গলবার ও বুধবার) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

প্রদর্শনীতে শাপলা চত্বরের ঘটনার আলোকচিত্র, প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রামাণ্য দলিল, সংবাদ প্রতিবেদন এবং শহীদদের স্মৃতিচারণ উপস্থাপন করা হবে। এছাড়া আয়োজনে তথ্যচিত্র প্রদর্শন ও সংক্ষিপ্ত আলোচনার ব্যবস্থাও থাকছে। আয়োজকদের মতে, এটি ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

আগামী ৫ মে বিকাল ৩টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন