শুভ সরকার, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার ১১নং পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যারযিস মোল্যাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খড়লিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যারযিস মোল্যা ওই গ্রামের আব্দুস সামাদ মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, যারযিস মোল্যার বিরুদ্ধে নাশকতার ২টি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩টিসহ মোট ৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নাশকতা ও দুর্নীতির একাধিক মামলার আসামি হিসেবে পুলিশের তালিকায় ছিলেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতা ও দুদকের মামলায় অভিযুক্ত এই চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এ.আই.এল/সকালবেলা