আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ণ
আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি

চাকরি ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়াটার পাম্প)’ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ সংক্রান্ত তথ্য:

  • পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ওয়াটার পাম্প)।

  • পদসংখ্যা: নির্ধারিত নয়।

  • শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ পাওয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে (বিশেষ করে পানির পাম্পের বিক্রয়োত্তর সেবা) কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শর্তাবলি:

  • বয়সসীমা: প্রার্থীর বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

  • প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদনের যোগ্য।

  • চাকরির ধরন: ফুলটাইম (অফিস)।

  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে।

সুযোগ-সুবিধা ও বেতন: নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময় ১০ মে ২০২৬

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন