ফের অসুস্থ তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ণ
ফের অসুস্থ তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

বিনোদন প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও অসুস্থ হয়ে পড়েছেন। আজ রবিবার (৩ মে ২০২৬) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে ভক্তদের এই খবর জানান তিনি। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়, সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফল হয়। চিকিৎসা শেষে গত ২৩ মার্চ তিনি দেশে ফিরেছিলেন।

 মাঝখানে কিছুদিন সুস্থ থাকলেও হঠাৎ আবারও অসুস্থতা অনুভব করায় ভক্তদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে অভিনেত্রীর ফেসবুক পোস্টে জানানো হয়েছে যে, বর্তমান পরিস্থিতি নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। দ্রুত সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফেরার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

তানিয়া বৃষ্টির এই অসুস্থতার খবরে শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন