ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ক্রীড়া প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে পেশোয়ার জালমির হয়ে মাঠ মাতাতে আজ দুপুরে ঢাকা ছেড়েছেন তরুণ টাইগার পেসার নাহিদ রানা। বিসিবি তাকে পুনরায় অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ায় এই যাত্রার পথ প্রশস্ত হলো। আগামী ৩ মে ফাইনাল শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।
এনওসি নিয়ে নাটকীয়তা: চলতি মাসের ১৪ তারিখ পিএসএল খেলে দেশে ফেরার পর বিসিবি জানিয়েছিল, টুর্নামেন্টের বাকি অংশের জন্য নাহিদকে আর এনওসি দেওয়া হবে না। তবে বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলার অভিজ্ঞতা এবং খেলোয়াড়ের উন্নতির কথা বিবেচনা করে শেষ মুহূর্তে বিসিবি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে।
বিসিবির ব্যাখ্যা: নাহিদকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে বিসিবি জানিয়েছে, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে খেলার অভিজ্ঞতা রানার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিবির মেডিকেল টিম ও ম্যানেজমেন্ট নিশ্চিত করেছে যে, এই একটি ম্যাচ খেললে তার ফিটনেস বা জাতীয় দলের ওয়ার্কলোড ম্যানেজমেন্টে কোনো সমস্যা হবে না। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রামে রাখা হয়েছে।
ধন্যবাদ জানালেন পেশোয়ারের মালিক: নাহিদ রানাকে গুরুত্বপূর্ণ ফাইনালের জন্য ছাড়পত্র দেওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তা পাঠিয়েছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ