রামপালে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ণ
রামপালে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

মাসুম বিল্লাহ (বাগেরহাট প্রতিনিধি): বাগেরহাটের রামপালে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার রোনশেন মিরাখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রোনশেন মিরাখালী এলাকায় তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এলাকার লোকজন চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেননি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। সুরতহাল প্রতিবেদন এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, কেউ যদি ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেন কিংবা কোনো নিখোঁজ তরুণীর তথ্যের সঙ্গে মিল খুঁজে পান, তবে দ্রুত রামপাল থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা