ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনাইম শাহরিয়ার সম্রাট (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল পূর্বপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট মহিষখোচা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি কাকিনা উত্তর বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন এবং দীর্ঘদিন ধরে নানার বাড়িতে অবস্থান করছিলেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির বাইরে সুপারি পাড়তে গাছে উঠেছিলেন সম্রাট। একপর্যায়ে গাছের পাশ দিয়ে যাওয়া গোয়াল ঘরের চালের টিনে পা দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে আটকে যান।
পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কাকিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াছিন আলী ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্রাটের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পারিবারিকভাবে দাফন করার অনুমতি দেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ