কিশোরগঞ্জে মোটরসাইকেলে তেল নিতে লাগবে বিশেষ ‘জ্বালানি কার্ড’

৪ এপ্রিলের মধ্যে কার্ড সংগ্রহের নির্দেশ জেলা প্রশাসনের, অন্যথায় ৫ এপ্রিল থেকে পাম্পে মিলবে না জ্বালানি

কিশোরগঞ্জে মোটরসাইকেলে তেল নিতে লাগবে বিশেষ ‘জ্বালানি কার্ড’

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিশোরগঞ্জ জেলায় বৈধ মোটরসাইকেল চালকদের জন্য বিশেষ 'জ্বালানি কার্ড' বাধ্যতামূলক করেছে জেলা প্রশাসন। আগামী ৪ এপ্রিলের (২০২৬) মধ্যে এই কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায় ৫ এপ্রিল থেকে জেলার কোনো পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হবে না।

জেলা প্রশাসনের এক বিশেষ ঘোষণায় জানানো হয়েছে, জনদুর্ভোগ নিরসনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মোটরসাইকেল চালকদের নিজ নিজ স্থায়ী ঠিকানাধীন উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় থেকে নির্দিষ্ট কাগজপত্র প্রদর্শন করে এই বিশেষ কার্ড সংগ্রহ করতে হবে।

কার্ড সংগ্রহে যেসব কাগজপত্র লাগবে: ১. মূল জাতীয় পরিচয়পত্র ২. মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড ৩. ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি ৪. ড্রাইভিং লাইসেন্স ৫. সচল মোবাইল নম্বর

বহিরাগতদের জন্য বিশেষ নির্দেশনা: বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্য জেলার যেসব ব্যক্তি চাকরি বা অন্য কোনো প্রয়োজনে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা (রুম নং-২৩৬) থেকে এই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। তবে অন্য উপজেলায় অবস্থানরতদের সংশ্লিষ্ট ইউএনও কার্যালয় থেকেই কার্ড নিতে হবে।

May be an image of blueprint and text

জেলা প্রশাসন কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই কার্ডের মাধ্যমে প্রাপ্ত তেল কোনোভাবেই অন্য কারও কাছে হস্তান্তর বা বিক্রি করা যাবে না। নির্ধারিত তারিখের (৪ এপ্রিল) মধ্যে আবশ্যিকভাবে কার্ড সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন