ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন। সোমবার (২ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে আইজিপিকে শুভেচ্ছা স্মারক ও অভিনন্দন জানান হাজী আলাউদ্দিন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দেশের ৩২তম আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। তিনি বিসিএস (পুলিশ) ১৫তম ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। পেশাগত জীবনে তিনি ঢাকা মহানগর পুলিশ ছাড়াও নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ সালে তিনি ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন এবং পরবর্তীতে কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আলী হোসেন ফকির বিগত আওয়ামী লীগ সরকারের রোষানলের শিকার হয়ে দুবার চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরের শিকার হয়েছিলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হন। এরপর পর্যায়ক্রমে ডিআইজি ও অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। বাগেরহাটে জন্ম নেওয়া এই শীর্ষ পুলিশ কর্মকর্তা বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ