আইনজীবী আসাদের মৃত্যুতে শোকের ছায়া, স্বজনদের কান্নায় ভারী কোর্ট প্রাঙ্গণ

‘ছায়ার মতো পাশে থাকা মানুষটিকে হারিয়ে দিশেহারা সহকর্মীরা’

প্রকাশ: শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
আইনজীবী আসাদের মৃত্যুতে শোকের ছায়া, স্বজনদের কান্নায় ভারী কোর্ট প্রাঙ্গণ
আইনজীবী আসাদ
নিজস্ব প্রতিবেদক:  কিশোরগঞ্জ আদালত পাড়ার পরিচিত মুখ, মানবিক আইনজীবী আসাদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রয়াত আসাদ সময়ে-অসময়ে সবার পাশে দাঁড়ানো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সহকর্মীদের ভাষ্যে, কোর্টের বারান্দায় তার হাসিমাখা মুখ আর ‘ভাইজান’ ডাক যেন এখনো কানে বাজে।

এক সহকর্মী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “যদি হাসিনা সরকারের পতন না হতো, তাহলে আজ কোর্টের আঙিনায় আমার কী হতো, জানি না। আমার পাশে ছায়ার মতো ঢাল হয়ে কে লড়তো! তোর ঋণ শোধ হবেনা আসাদ। কোর্টের বারান্দায় গেলেই তোর ছবি, তোর হাসি মাখা মুখ, তোর কথা মনে পড়বে।”

সহকর্মীরা জানান, আসাদ ছিলেন অত্যন্ত মানবিক ও পরোপকারী। বিপদে-আপদে বিনা স্বার্থে ছুটে যেতেন সবার কাছে। তার মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, গোটা আইনজীবী সমাজ একজন অভিভাবককে হারালো।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীরা। তারা বলেন, “ওপারে ভালো থেকো আসাদ। আর কখনোই দেখা হবে না।”