কটিয়াদীতে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ণ
কটিয়াদীতে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার

মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ভোগপাড়া জামে মসজিদের পুকুর থেকে পল্টু মিয়া (৫৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মসজিদের পুকুরের পূর্ব পাশে পানিতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কটিয়াদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

নিহত পল্টু মিয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পূর্ব ভাগলপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কটিয়াদী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন