সৈয়দপুরে ছাত্রদলের ১৫১ সদস্যের কমিটি ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ণ
মোঃ মাইনুল হক, নীলফামারী: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদন দেন।
নতুন গঠিত এই পূর্ণাঙ্গ কমিটিতে হোসাইন মোহাম্মদ আরমানকে সভাপতি এবং মো. মমিনুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক পদে বহাল রাখা হয়েছে।
সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানার পর থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। খবরটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সরাসরি অভিনন্দন জানিয়েছেন।
এআইএল/সকালবেলা
|