ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলে পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন মানবিক ব্যক্তিত্ব শাহ আজম সরকার। অগ্নিকাণ্ডে সহায়-সম্বলহীন হয়ে পড়া ১৫টি পরিবার ও একটি দোকানের মালিকের হাতে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা নগদ অনুদান তুলে দিয়েছেন তিনি।
মঙ্গলবার দিবাগত রাতে হ্নীলা জেলে পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬টি বসতঘর ও একটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়েই বুধবার দুপুর ২টায় শাহ আজম সরকারের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছান। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে আর্থিক অবস্থা বিবেচনা করে মোট ৭ লাখ ৭০ হাজার টাকা বণ্টন করা হয়।
এই মানবিক সহায়তা প্রসঙ্গে শাহ আজম সরকার বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। এই সহায়তায় তাদের কষ্টের সময়ে সামান্য হলেও স্বস্তি আসবে বলে আমার বিশ্বাস। দল-মত-ধর্ম নির্বিশেষে মানবতার সেবায় সবাইকে এভাবে এগিয়ে আসা উচিত।”
হঠাৎ সব হারিয়ে দিশেহারা পরিবারগুলো এই তাৎক্ষণিক আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারা শাহ আজমের এই উদ্যোগকে ‘মানবিক ফেরিওয়ালার’ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি সাধুবাদ জানিয়েছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ