বেতাগী থানার নবাগত ওসির সঙ্গে দৈনিক সকালবেলা প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় দৈনিক ‘সকালবেলা’ পত্রিকার বেতাগী উপজেলা প্রতিনিধি মো. সোহেল রানা।
সম্প্রতি বেতাগী থানায় অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ওসি মো. এনামুল হকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পেশাগত দায়িত্ব পালন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণমাধ্যমের জোরালো ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় ওসি মোড় এনামুল হক দৈনিক সকালবেলা পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও এর অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালবেলার প্রতিনিধি মো. কোয়েল সিকদার, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. হাসান, জেএ টিভির প্রতিনিধি এনাম আহমেদ মাসুদ এবং দৈনিক ঘোষণার প্রতিনিধি মোড়া রাসেল মৃধাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বেশ কয়েকজন সাংবাদিক।
মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন যে, পুলিশ ও গণমাধ্যমের এমন পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ ও পেশাগত মেলবন্ধন আগামীতে বেতাগী উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে অত্যন্ত ইতিবাচক ও দূরদর্শী ভূমিকা রাখবে।