সুন্দরগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন যুব বিভাগের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি সর্বানন্দ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদকের ভয়াবহ বিস্তার রোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক একটি যুবসমাজ তথা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের মরণকামড় থেকে রক্ষা করতে নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও জামায়াত মনোনীত সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আলমগীর হোসাইন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— সুন্দরগঞ্জ উপজেলা যুব বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার, সেক্রেটারি সামিউল ইসলাম নয়ন, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জসিম উদ্দিন এবং সেক্রেটারি নুরুজ্জামানসহ সংগঠনের স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে এলাকার যুবসমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন