ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুর থেকে হাজেরা বেগম (৪৫) নামে এক মানসিক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলার জিনোদপুর ইউনিয়নের জিনোদপুর গরুর বাজারের পূর্ব পাশের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাজেরা বেগম পাবনা জেলার প্রয়াত রহিম মিয়ার স্ত্রী। তবে তাঁর বাবার বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। তিনি জিনোদপুর গ্রামে অস্থায়ীভাবে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজেরা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শনিবার সকালে পুকুরে কোনো কাজ করতে গিয়ে স্ট্রোকজনিত কারণে পানিতে পড়ে তাঁর মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ