হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড-এর চট্টগ্রাম শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড-এর চট্টগ্রাম শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরীয়াহ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড-এর চট্টগ্রাম শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জানুয়ারি ২০২৬ ইং তারিখে চট্টগ্রামের আগ্রাবাদস্থ আজিজ কোর্টের (২১ তলা) শাখা কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় আমানত ও বিনিয়োগ সেবা গ্রহণকারী গ্রাহকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব এ এ এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শফিকুর রহমান

গ্রাহক সমাবেশে বক্তারা বলেন, শরীয়াহ ভিত্তিক আর্থিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হজ্ব ফাইন্যান্স প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই এই প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি। সমাবেশে চট্টগ্রাম শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। গ্রাহকরা প্রতিষ্ঠানের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেবার পরিধি আরও বৃদ্ধির আহ্বান জানান।

মন্তব্য করুন