বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ জন গ্রেপ্তার

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি ও শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বগুড়া ডিবি পুলিশের পৃথক অভিযানে দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজেদুর রহমান শাহিন ও আবু বক্কর সিদ্দিক রিপনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন