বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ
বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের শিল্প খাতকে গতিশীল করতে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বন্ধ থাকা কারখানাগুলো কীভাবে দ্রুত উৎপাদনে ফেরানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল যে, বেসরকারি উদ্যোগে আগামী ছয় মাসের মধ্যে অন্তত ছয়টি বন্ধ সরকারি পাটকল পুনরায় চালু করা হবে। পর্যায়ক্রমে বাকি পাটকলগুলো চালু করা অথবা ইজারা দেওয়ার বিষয়ে সরকারি সিদ্ধান্তের কথাও পুনর্ব্যক্ত করেছিলেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে পাট খাতের পুনরুজ্জীবন এবং পাটজাত পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নিয়েও বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়। প্রধানমন্ত্রী বন্ধ কারখানাগুলো সচলের ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বৈঠকের সুনির্দিষ্ট সিদ্ধান্তগুলো আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক প্রকাশ করা হয়নি।

রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের শিল্প খাতে স্থবিরতা কাটাতে প্রধানমন্ত্রীর এই সরাসরি উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিল্প সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন