ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ অসুস্থ হয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের মধ্যে এই ফোনালাপ হয়।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সাক্ষাৎ চলাকালে প্রধানমন্ত্রী জামায়াত আমিরের অসুস্থতার খবর জানতে চান এবং তাৎক্ষণিকভাবে মিয়া গোলাম পরওয়ারের ফোনের মাধ্যমে ডা. শফিকুর রহমানের সঙ্গে কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার জানান, “প্রধানমন্ত্রী আমাদের আমিরের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করেছেন। উভয়েই পরস্পর সালাম ও কুশল বিনিময় করেছেন।”
ফোনালাপের সময় জামায়াত আমির প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমিরে জামায়াত প্রধানমন্ত্রীকে তাঁর স্ত্রী ও কন্যাসহ ইফতারে অংশগ্রহণের অনুরোধ করেছেন। আমরা লিখিত দাওয়াতপত্রও পৌঁছে দিয়েছি এবং তিনি তা সাদরে গ্রহণ করেছেন।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন ডা. শফিকুর রহমান। তবে আজ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সুস্থবোধ করায় আজ দুপুরেই তিনি বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত কর্মসূচিতে অংশ নেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ