সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১২৯টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান। আজ রবিবার (১০ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যায়

৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন যাত্রী বহন করেছে। 

৪৮টি ফ্লাইটে ১৮ হাজার ৪২ জন যাত্রী সৌদি পৌঁছেছেন।

২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৮৯ জন যাত্রী বহন করেছে।

মোট যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৪২১ জন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এই বিশাল কার্যক্রমটি ৬৬০টি এজেন্সির মাধ্যমে পরিচালিত হচ্ছে। গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন, যা ৪১৯ জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে এবং শেষ ফ্লাইটটি ৩০ জুন ঢাকার উদ্দেশে রওনা হবে।

জান্নাত/সকালবেলা