শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

শৈত্যপ্রবাহ নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা

আজ মাঘের ৩ তারিখ। শীতের ভরা মৌসুম হলেও দেশের বেশিরভাগ এলাকায় জেঁকে বসা শীতের তেমন প্রভাব দেখা যাচ্ছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের বাকি দিনগুলোতে হাড়কাঁপানো শীত বা বড় ধরনের কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

শনিবার (১৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়—৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিজ্ঞানের নিয়ম অনুযায়ী, কোনো এলাকার তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তবে একটি বা দুটি বিচ্ছিন্ন এলাকায় এমন তাপমাত্রা থাকলে সেটিকে আনুষ্ঠানিকভাবে শৈত্যপ্রবাহ ঘোষণা করা হয় না। গতকাল শুক্রবার দেশের তিনটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেলেও আজ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, বিশেষ করে ২৬ জানুয়ারি পর্যন্ত নতুন কোনো শৈত্যপ্রবাহের তেমন লক্ষণ নেই। চলতি মাসের শেষ দিকে শীতের তীব্রতা আবার বাড়বে কি না, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে তাপমাত্রা বাড়ার বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে জানুয়ারিতে নতুন করে শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা খুবই কম।

মন্তব্য করুন