ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের সব ধরনের আমানতকারী একবারে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ পাবেন। পাশাপাশি তারা নিয়মিত মুনাফাও উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ২০২৬ সাল থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা তাদের আমানতের বিপরীতে সর্বোচ্চ ৯ দশমিক ৫ শতাংশ হারে সুদ পাবেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংককে ঘিরে বিভিন্ন মহলে কিছু অসন্তোষ দেখা দিয়েছে, যা নিরসনের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, কোনো পরিকল্পনাই শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যা চিহ্নিত হয় এবং তা সমাধানে কাজ করা হয়। তবে কিছু মহল একীভূত ব্যাংকের কার্যক্রমে বাধা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
আহসান এইচ মনসুর আরও বলেন, সব আমানতকারীর মূল আমানত নিরাপদ থাকবে এবং পর্যায়ক্রমে তা ফেরত দেওয়া হবে। এ বিষয়ে আগেও জানানো হয়েছে। বর্তমানে গ্রাহকেরা যেকোনো স্কিম থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারছেন।
তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি টাকার বিনিময়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে উসকানিমূলক অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। তবে এ ধরনের কর্মকাণ্ড বেশিদিন চলবে না বলেও মন্তব্য করেন গভর্নর।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ