ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশের আকাশে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ দৃষ্টিগোচর হয়।
চাঁদ দেখা যাওয়ার ফলে আজ বুধবার রাতে এশার নামাজের পর সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা তারাবিহ নামাজ আদায় করবেন। একই সঙ্গে আজ শেষ রাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে শুরু হবে মাসব্যাপী রোজা রাখার আনুষ্ঠানিকতা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। উল্লেখ্য, এর আগে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্কসহ আরও কয়েকটি দেশে বৃহস্পতিবার থেকে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়েছিল। এবার বাংলাদেশের আকাশেও চাঁদ দেখা যাওয়ায় একই দিন থেকে রোজা শুরু হচ্ছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ