নির্বাচন সুষ্ঠু রাখতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন সুষ্ঠু রাখতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন সুষ্ঠু রাখতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রবিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মানবিক মর্যাদা ও আইনের শাসন অনেকটাই মাঠপর্যায়ের পুলিশের আচরণের ওপর নির্ভর করে। জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় এক লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়; তারা জনগণের করের টাকায় পরিচালিত রাষ্ট্রের কর্মচারী। নির্বাচনী দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকা এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ না করার তাগিদ দেন তিনি।

তিনি যোগ করেন, বাংলাদেশ পুলিশ সাধারণ বাহিনী নয়; এটি রাষ্ট্র ও জনগণের সেবক হিসেবে কাজ করবে। নতুন বাংলাদেশ গড়তে হলে পুলিশের ভিত্তি হতে হবে জ্ঞান, নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনবান্ধব সেবা।

মন্তব্য করুন