ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে কোন দুর্নীতির সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। এ কার্ড বিতরণে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি জানান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে মন্ত্রী এসব কথা বলেন৷ সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে তিন পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কার্ড প্রদান করা হবে।

মন্ত্রী আরও বলেন, পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং স্বচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। এই কার্ড এতটাই স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দেয়া হবে যাতে দুর্নীতির কোন সুযোগ থাকবে না।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন