ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাজুস জানায়, আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে এখন ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ