দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা, ইসির সিদ্ধান্ত আজ

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতা, ইসির সিদ্ধান্ত আজ

দ্বৈত নাগরিকত্ব নিয়ে প্রার্থিতার বিষয়ে ইসির সিদ্ধান্ত আজ

দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি না—এ বিষয়ে আজ রবিবার সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে অপেক্ষমাণ থাকা আবেদনগুলোর প্রায় সবই দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। রবিবার কমিশনের বৈঠকে এসব আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের করা আপিল শুনানির শেষ দিন আজ। গত শনিবার আপিল শুনানির অষ্টম দিনে মোট ১১২টি আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৪৫টি আপিল মঞ্জুর এবং ৩৭টি আপিল নামঞ্জুর করা হয়েছে।

মঞ্জুর হওয়া আপিলের মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪৩টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ২টি আবেদন রয়েছে। নামঞ্জুর হওয়া আপিলের মধ্যে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ১৩টি এবং মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে ২৪টি আবেদন রয়েছে।

সংশোধিত নির্বাচনি তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময়সীমা ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।

মন্তব্য করুন