প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয়ের দাপ্তরিক ও সংসদীয় কার্যাবলী নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত এক সরকারি গেজেটে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের সংসদ বিষয়ক কাজগুলো সম্পাদনের জন্য এই দায়িত্ব বণ্টন কার্যকর থাকবে। গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে থাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে তার অনুপস্থিতিতে বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগ সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে থাকলেও তার অনুপস্থিতিতে এই গুরুত্বপূর্ণ বিভাগগুলোর দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতেই সরকারের পক্ষ থেকে এই জরুরি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন