লেবানন অভিযান নিয়ে ইসরায়েলের তীব্র সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে হিজবুল্লাহ দমনের নামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সামরিক অভিযানের কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্যারিসে জি৭ সামিটে অংশগ্রহণকালে ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি ইসরায়েলের এই অভিযানের সমালোচনা করেন। ট্রাম্প বলেন, লেবাননে ইসরায়েলের এই পদক্ষেপ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির পথে অন্যতম ‘বড় বাধা’ হিসেবে দেখা দিচ্ছে।
ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের অভিযানের কৌশল নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। তিনি বলেন, “ইসরায়েল অনেক দিন ধরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ করছে, যাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। আপনি কাউকে খুঁজতে গিয়ে সব অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে হামলা চালাতে পারেন না। সেখানে বসবাসকারী সাধারণ মানুষ তো হিজবুল্লাহ নয়।”
তিনি আরও বলেন, “হিজবুল্লাহ-লেবানন পরিস্থিতি ইসরায়েল যেভাবে সামলাচ্ছে, তাতে আমি মোটেই সন্তুষ্ট নই। এটি অনেক আগেই শেষ করা উচিত ছিল। তাদের সামরিক অভিযান ইরানের সঙ্গে আমাদের শান্তি চুক্তির ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।” গত ১৪ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন। সেই চুক্তির মাত্র দুই ঘণ্টা আগে বৈরুতে ইসরায়েলের হামলার ঘটনার সমালোচনা করে ট্রাম্প তার বিরক্তির কথা প্রকাশ করেন।
হিজবুল্লাহ দমনের ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে সিরিয়াকে বেশি যোগ্য মনে করেন ট্রাম্প। তিনি বলেন, “আমার মতে, ইসরায়েলের এখন উচিত হবে হিজবুল্লাহকে সিরিয়ার দায়িত্বে ছেড়ে দেওয়া। কারণ সত্যি কথা বলতে, সিরিয়া এই কাজটি ইসরায়েলের চেয়ে অনেক ভালোভাবে করতে পারবে।”
মূলত ইসরায়েলের দীর্ঘমেয়াদী যুদ্ধকৌশল এবং শান্তি প্রক্রিয়ায় তাদের ভূমিকা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য ভূ-রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
জান্নাত সকালবেলা
|