গোপনে রাশিয়া সফর সিআইএ প্রধানের

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
গোপনে রাশিয়া সফর সিআইএ প্রধানের

বিবিসি: মস্কোয় সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফের গোপন বৈঠক নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর একটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার বিমানে হঠাৎ মস্কোয় পৌঁছান তিনি।

ওয়াশিংটন ও মস্কো এই সফরের বিষয়টি গোপনীয় রাখলেও উড্ডয়ন ট্র্যাকিং ব্যবস্থা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ভিডিওর মাধ্যমে তা প্রকাশ্যে আসে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চরম রহস্যের সৃষ্টি হয়েছে।

সফর চলাকালে রাশিয়া ভূখণ্ডে ইউক্রেনকে সাময়িক হামলা বন্ধের অনুরোধ জানায় ওয়াশিংটন। ধারণা করা হচ্ছে, ড্রোন তৎপরতা কেন্দ্র করে তৈরি হওয়া চরম উত্তেজনা নিরসন, দ্বিপক্ষীয় আলোচনা চালু রাখা কিংবা রাশিয়াতে বন্দি মার্কিন নাগরিকদের মুক্তির কৌশল ঠিক করতেই এই গোপন বৈঠক।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটিই উচ্চপর্যায়ের কোনো মার্কিন কর্মকর্তার প্রথম মস্কো সফর। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়া প্রেক্ষাপটে সিআইএ প্রধানের এই আকস্মিক সফর নতুন কূটনৈতিক মোড় নিবে কি না, সেটিই দেখার বিষয়।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন