কালকিনিতে ইউএনও সাইফ-উল-আরেফীনের বিদায় সংবর্ধনা

প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
কালকিনিতে ইউএনও সাইফ-উল-আরেফীনের বিদায় সংবর্ধনা
মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীনের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে

বি. এম. হানিফ, কালকিনি (মাদারীপুর): মাদারীপুরের কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন-এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কালকিনি উপজেলা ও পৌরসভার নাগরিক সমাজের উদ্যোগে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের কর্মকালের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী এবং ডাসার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। বক্তারা ইউএনও সাইফ-উল-আরেফীনের প্রশাসনিক দক্ষতা, সততা এবং সাধারণ মানুষের সেবায় তাঁর অনন্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

নাগরিক সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে এক বিনম্র ও ভাবগম্ভীর পরিবেশে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।